শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৫৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

জুয়াড়ি ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ডেক্সরিপোর্ট  ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জুয়া খেলায় বাধা দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মা।

সোমবার (১১ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয় জানান রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।

নিহত বাবা মো. ইসমাইল আকন (৫২) ওই উপজেলার শুক্রাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আব্দুল হামিদ আকনের ছেলে।

রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, রোববার সন্ধ্যায় ছেলে মাহফুজ আকন (২২) জুয়া খেলার একটি কোড ও গুটি নিয়ে নিজের বাড়িতে রাখে। বিষয়টি বাবা মো. ইসমাইল আকনের চোখে পড়লে তিনি জুয়া খেলার সরঞ্জামগুলো ফেলে দিতে উদ্যত হন।

এতে বাবা-ছেলের বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। মা রোকেয়া বেগম (৪৬) বাকবিতণ্ডা দেখে এগিয়ে আসেন। এসময় লাঠি দিয়ে জুয়াড়ি ছেলে মাহফুজ আকন বাবা-মাকে দিয়ে আঘাত করে। এতে ইসমাইল আকন ও রোকেয়া বেগম রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার সকালে বাবা ইসমাইল আকন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জানিয়ে ওসি মো. জাহিদ হোসেন বলেন, ঘাতক পুত্র মাহফুজ আকনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।