শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৩১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

হাওরের প্রায় শতভাগ, সারাদেশের ৩৯ ভাগ বোরো ধান কাটা শেষ

ডেক্সরিপোর্ট  হাওরের প্রায় শতভাগ (৯৯ শতাংশ) ও সারাদেশের ৩৯ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে। শুধু হাওরে এ বছর ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে রোববার (১০ মে) পর্যন্ত ৪ লাখ ৩৯ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা হাওরভুক্ত মোট আবাদের ৯৯ শতাংশ। আর সারাদেশে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ১৮ লাখ ১৮ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের ৩৯ শতাংশ।

সোমবার (১১ মে) কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের ধান সফলভাবে কর্তন শেষ হয়েছে। আশা করা যায়, আগামী জুন মাসের মধ্যে সফলভাবে সারা দেশের বোরো ধান শতভাগ কর্তন সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানিয়েছেন। সে লক্ষে ইতোমধ্যে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। খুব শিগগিরই এগুলোর বাস্তবায়ন শুরু হবে।’

উল্লেখ্য, সারাদেশে মোট ১৪টি কৃষি অঞ্চল ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা, বরিশাল এবং ফরিদপুরে প্রায় ৫৫ লাখ ৭০হাজার ৩৬১জন কৃষি শ্রমিক ধান কাটায় নিয়োজিত আছেন। হাওরের মতো সফলভাবে নিরাপদে অন্য অঞ্চলের বোরা ধান কর্তনের জন্য যেখানে প্রয়োজন সেখানে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে কৃষি শ্রমিককে প্রেরণ অব্যাহত রয়েছে।

পাশাপাশি, সারাদেশে ১৪৯৭ টি কম্বাইন হারভেস্টার ও ২৪৫৫টি রিপার ধান কাটায় ব্যবহার হচ্ছে।