রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

তাহিরপুরে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু !

সুনামগঞ্জ প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে দিবা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর হাটি গ্রামের মোফাজ্জল হোসেন এর মেয়ে। দিবা আক্তার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, সোমবার দুপুরে বাড়ির সামনে বৌলাই নদীতে একা একা গোসল করতে যায় দিবা আক্তার। সাতার না জানা দিবা আক্তার পানিতে নেমে আর উঠতে পারে নি। দীর্ঘক্ষন দেরি হওয়ায় দীবা আক্তার কে না পেয়ে সবাই খোঁজা খোঁজ শুরু করেন।

শেষে বিকেল ৩টায় পিতা মোফাজ্জল হোসেন নদীর পানিতে খোজঁ করার পর দীবা আক্তারকে পানিতে তলিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।