বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০৪
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও  : ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স চত্বরে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে (৯জুন) রবিবার সকাল সাড়ে আটটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো:মাহফুজুল ইসলামের পরিচালনায় মাস্টার প্যারেড অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম সেবা।
এছাড়া অতিরিক্তপুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমানের সঞ্চালনায় সকাল সাড়ে নয়টায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।সেইসাথে মাসিক অপরাধ সভা জেলা পুলিশ সুপারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, মোঃ সামিউল আলম ,সহকারী পুলিশ সুপার রানীশংকৈল সার্কেল, মোঃ মোস্তাফিজুর রহমান ও ৬ টি থানার অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশ সদস্য বৃন্দ।
পরে জেলা পুলিশ সুপার মোহা:মনিরুজ্জামান (পিপিএম সেবা) রেশন স্টোর,এমটি সেকশন, ম্যাগাজিন গার্ড সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।