বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পিরোজপুরে র‌্যাবের অভিযানে মানব পাচারকারী গ্রেফতার

ডেক্সরিপোর্ট: অবৈধভাবে ভারতে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রোববার (০৯ জুন) বিকাল ৫টায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পাচারকারী হলো- খুলনার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার বাসিন্দা লিটন খলিফা (৩৬)। সে ওই এলাকার সালাম খলিফার ছেলে। রোববার সন্ধ্যায় বরিশাল র‌্যাবের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজার খান সজিবুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পাচারকারী লিটন খলিফা মঠবাড়িয়া থেকে এক নারীকে ভারতে পাচারের পরিকল্পনা গ্রহন করে লিটন। সে অনুযায়ী ওই নারীকে মঠবাড়িয়ায় কাউকে কিছু না জানিয়ে আসতে বলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব বিষয়টি জানতে পারে।

পরে র‌্যাব-৮ পিরোজপুর পিরোজপুর ক্যাম্পের একটি চৌকশ দল ঘটনাস্থল হতে নারী পাচারকারী লিটন ও পাচার হতে চলা নারীকে উদ্ধার করেন। র‌্যাব জানায়, লিটন খলিফা স্বীকার করেছে যে সে একজন মহাজন। নিজস্ব ভাংগাড়ি ব্যবসার জন্য বিভিন্ন সময়ে অবৈধভাবে বিদেশে লোক নিয়ে যান।

ইতিপূর্বে সে তার তিন বোন ও বোন জামাইকে অবৈধভাবে ভারতে পাঠিয়েছে। তারা বর্তমানে ভারতে বসবাস করছে। বিগত ১৫ বছর ধরে লিটন বেনাপোল বর্ডার দিয়ে বিভিন্নভাবে প্ররোচিত করে বাংলাদেশ থেকে নারী ও পুরুষদের ভারতে পাচার করে আসছে। এর মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।