মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১১
শিরোনাম :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে : আইনমন্ত্রী সরোয়ারের আসনে শেবাচিমের সভাপতি অন্যজন, প্রজ্ঞাপন ব্যত্যয়! নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে: আইনমন্ত্রী বরিশালে ভূমি অফিসে নামজারি আবেদন পেন্ডিং থাকায় দুই কর্মকর্তাকে শোকজ বরিশালকে আধুনিক শিল্প-বাণিজ্যিক ও পর্যটন নগরী গড়ার পরিকল্পনা এনসিপি প্রার্থীর! সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন বিআরটিসিতে বেড়েছে সেবা,প্রশংসিত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা!

মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট ।। মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র চন্দ কে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১ টায় বরিশাল জেলা রেজিস্ট্রার এর কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী মহাদেব চন্দ্র দাস,মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কাজী মেহেদী হাসান নোমান,উপদেষ্টা কাজী সাইদুর রহমান কাসেমী,বরিশাল মহানগর ও জেলা সভাপতি কাজী আমান উল্লাহ আমান, কাজী মাওঃ সিরাজুল ইসলাম,কাজী ফখরুল আমিন, কাজী ইব্রাহিম নান্নু, কাজী রেজাউল করিম ও কাজী তোহা প্রমুখ।

এ সময় মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও কল্যান পরিষদের বরিশাল জেলা ও মহানগর সভাপতি কাজী আমান উল্লাহ আমান নবাগত জেলা রেজিস্ট্রারকে নিকাহ্ রেজিস্ট্রারদের যাবতীয় কার্যাবলী সম্পাদনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।