বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বিচারিক কার্যক্রমের গতিশীলতা আনয়ন, মামলার জট কমানো এবং বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় সাধনের লক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।এ সময় তিনি বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করার বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়াও যথা সময়ে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন সময়মতো জমা দেওয়ার নির্দেশনা দেন।

এছাড়াও মামলার জট নিরসনে দ্রুততম সময়ে মামলার বিচারকাজ শেষ করা এবং বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে বিচার বিভাগ, পুলিশ, র‍্যাব, সিভিল সার্জন অফিস এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ এর সভাপতিত্বে কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) এস এম মাহফুজ আলম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিহাবুর রহমান,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হক,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল সায়েম,বাবুগঞ্জের সিভিল জজ মোঃ জাহিদুল ইসলাম,
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উপমা ফারিসা, বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, ডা:অনীক নিলয়, লেকচারার শেরেবাংলা মেডিকেল কলেজ, সুব্রত কুমার বালা, সিনিয়র জেল সুপার, তানভীর হোসেন খান, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভবানী শংকর বল, প্রবেশন কর্মকর্তা, প্রবেশন কার্যালয়, বরিশাল সহ বরিশাল জেলার সকল থানার ওসি, র‍্যাব-৮ এর প্রতিনিধি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

কনফারেন্সের সার্বিক তত্বাবধানে ছিলেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ তারিকুল ইসলাম।