শামীম আহমেদ বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের করোনা দূর্যোগকালীন সময়ে রেশন কার্ড,বয়স্ক ভাতা ও বিধবা ভাতা সহ বঞ্চিত অসহায়,দুস্থ কর্মহীন নিজ এলাকার ১ হাজার মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাড়িয়েছে দু’বারের নির্বাচিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান ও তার পরিবারের সদস্যরা।
অপরদিকে সাড়ে ৩ হাজার মানুষের মধ্যে বিসিসি মেয়র কর্তৃক ৪শ’ রেশন কার্ড ১১ নং ওয়ার্ডের অসহায়দের মাঝে বন্টন করা হলে উক্ত অসহায়দের রেশন কার্ড দলীয় নেতা কর্মীরা ভাগ বাটোয়ারা করে নিয়ে ১;শত ২৫টি রেশন কার্ড কাউন্সিলরকে ধরিয়ে দেয়া হয়।
স্থানীয় কলোনীর অসহায় দুস্থ কর্মহীন মানুষ রেশন কার্ড না পেয়ে কাউন্সিলরের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে এবং তাদের তোফের মুখে পড়ার কারনেই তাদের পরিবারের সদস্য সকলের সহযোগীতা নিয়ে বঞ্চিত এসকল মানুষের মাঝে খাদ্য সহযোগীতা করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ই মে) নগরীর আলোকান্দা আশ্বেদ আলী সড়কস্থ নিজ বাস ভবনের সামনে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত সামাজিক দুরুত্বতায় বজায় রেখে অসহায়া দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
সরেজমিনে গেলে দেখা যায় নগরীর ১১ নং ওয়ার্ডের থাকা বিভিন্ন কলোনীর সদস্যরা কমবেশী মেয়র ও জেলা প্রশাসনের মাধ্যমে ত্রান সহযোগীতা পেয়েছে।
অপরদিকে কাউন্সিল মজিবর রহমানের বসবাসরত এলাকার,দুস্থ রেশন কার্ড,বিধবা ভাতা ও বয়স্ক ভাতা পাওয়া থেকে বঞ্চিত অসহায়দের মানবিক তোফের মুখে পড়ায় পরিবারের সদস্যদের সহযোগীতা ও নিজস্ব অর্থায়নে কাউন্সিলর মুজবর রহমান ১০ কেজি চাল ও ২ কেজি ডাল খাদ্য সামগ্রী দিয়ে তাদের শান্তনা দেন।
অপরদিকে বিসিসি মেয়র কর্তৃক সাড়ে ৩ হাজার মানুষের মাঝে ৪’শ রেশন কার্ড বরাদ্ধ দেওয়া হলে সেখান থেকে স্থানীয় সংরক্ষিত কাউন্সিলর ও বিসিসি প্যানেল মেয়র (৩) আয়শা তৌহিদা লুনা নিয়েছে ৮৫টি। এছাড়া আরো যারা রেশন কার্ডে ভাগ বসিয়েছে তাদের মধ্যে স্থানী ওয়ার্ড সভাপতি ৫৫টি, সাধারন সম্পাদক ৫৫টি, ছাত্রলীগ সভাপতি ২০টি, জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক ৫৫টি ও যুবলীগ সহ ২শত ৭৫টি অসহায় গরিবের রেশন কার্ড তারা তাদের জন্য ভাগ বাটোয়ারা করে নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবরের হাতে ১শত ২৫টি রেশন কার্ড হাত হাতে ধরিয়ে দেয়া হয়।
এদিকে ১১ নং ওয়ার্ডে বিসিসি মেয়র কর্তৃক ৪’শ রেশন কার্ড দেয়া হয়েছে এ সংবাদ উক্ত ওয়ার্ডে বিভিন্ন কলোণীর বাসিন্দাদের মাঝে সংবাদ ছড়িয়ে পড়ে এবং কার্ড পাওয়া থেকে বঞ্চিতদের চরম তোফের মুখে পড়েন কাউন্সিলর।
নিজস্ব অর্থায়ন ও পরিবারের পক্ষ থেকে ত্রান বিতরনকালে স্থানীয় কাউন্সিলর মজিবর রহমান বলেন আমি আমার এলাকার অসহায় ভোটাররা আমার প্রতি ক্ষোভ দেখালেও আমি তাদের প্রতি অখুশি নই।
তারা জানে এই এলাকায় মেয়র মহাদয় অসহায় দুস্থ ও কর্মহীনদের জন্য ৪’শ রেশন কার্ড বরাদ্ধ দিয়েছে তারাতো জানেনা সেখান থেকে আমি মাত্র ১শত ২৫টি কার্ড পেয়েছি।
এই ১শত ২৫টি কার্ড দিয়ে কি এত ক্ষুদাত্ব মানুষের মন রক্ষা করা সম্ভব তাই এদের এই করোনা দূর্যাগকালীন মুহুর্তের দুঃসময়ে পরিবারের সদস্যদের সহযোগীতা নিয়ে আমরা ১ হাজার অসহায় মানুষের পাশে কোন রকম দাড়িয়েছি।
আমার এই সহযোগীতা যারা এখনো পায়নি তারা পাবে এবং আমার এ কর্মসূচি অসহায় মানুষের জন্য আমি সহ আমার পরিবারের পক্ষ থেকে সব সময়ে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতি বরিশাল মহানগরীর সাধারন সম্পাদক এইচ এম মাহামুদুল হাসান আনসারী সহ অন্যান্য নের্তৃবৃন্দ।