মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:২৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

করোনায় আক্রান্ত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান

ডেক্সরিপোর্ট  নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন বলে তার ছেলে আনন্দ জামান জানিয়েছেন। আনিসুজ্জামানের ছোট ভাই আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তারে ফলাফলে জানা যায়, তিনি কোভিড পজিটিভ ছিলেন।

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান সাংবাদিকদের বলেন, সিএমইএইচের চিকিৎসকরা রাতে বাবার শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেন। এতে বাবার করোনা পজিটিভ ধরা পড়ে। রাতে লাশ মর্গে থাকবে, সকালে আমাদের বুঝিয়ে দেয়া হবে। তিনি জানান, তার মরদেহ বাংলা একাডেমিতে নেয়াসহ অন্যান্য কর্মসূচি বাতিল করা হয়েছে।

এর আগে গত ৯ মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে সিএমএইচ এ ভর্তি করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের প্রধান কর্নেল সৈয়দা আলেয়া সুলতানার নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল তাকে সেবা দিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চলে গেলেন জাতীয় এই অধ্যাপক।

রক্তে সংক্রমণের সঙ্গে পূর্বের নানা জটিলতা নিয়ে গত ২৭ এপ্রিল ৮৩ বছর বয়সী এই অধ্যাপককে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।