মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:৩৯
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ঝালকাঠিতে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

ডেক্সরিপোর্ট  ঝালকাঠি পুলিশ লাইনসের এক নারী সদস্য বিষপানে আত্মহত্যা করছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।

ওই নারী কনস্টেবলের নাম নাদিয়া আফরিন। তার স্বামী তরিকুল ইসলামও ঝালকাঠি পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, নারী পুলিশ সদস্যের আত্মহত্যার খবর আমিও শুনেছি। পারিবারিক কলহের কারণে এ ঘটনাটা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ সমির চক্রবর্তী বলেন, বিষ পানের পর বিকেল ৫টার দিকে প্রথমে ওই নারী পুলিশ সদস্যকে ঝালকাঠি সদর হাসপাতালের আনা হয়।

তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।ওই নারী বেশি পরিমাণে বিষপান করেছিলেন বলেও জানান সদর হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ সমির চক্রবর্তী।