বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১০
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

পাথরঘাটায় ১৪১ পিস ইয়াবাসহ যুবক আটক

ডেক্সরিপোর্ট: ১৪১ পিস ইয়াবাসহ মো. রেজবি (২২) নামে এক যুবককে বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পশ্চিম চরলাঠিমারা গ্রামের বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃত রেজবি পশ্চিম চরলাঠিমারা গ্রামের মো. মোসলেম আলীর ছেলে।

কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেজবির বসত ঘরে তল্লাশি করা হয়। এ সময় ঘরে থাকা পকেট টিস্যু ভর্তি ১৪১ পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত রেজবিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।