সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৪৫
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে উত্যক্তর প্রতিবাদ করায় হামলা, গ্রেপ্তার ৪

ডেক্সরিপোর্ট: বরিশালের আগৈলঝাড়া এলাকায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করাসহ জোর করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় স্কুল ছাত্রীর বাবা-মা ও দুই চাচী গুরুতর আহত  হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় বখাটে ও তার বাবাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার সুজনকাঠী গ্রামের জাকির হোসেন বেপারী মেয়ে ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারকে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিলো একই এলাকার আলতাফ মোল্লার ছেলে আশিক ওরফে লাদেন মোল্লা।

সম্প্রতি আশিক জোর পূর্বক ওই ছাত্রীর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। শারমিন তার পরিবারকে এ ঘটনা জানালে সোমবার বিকেলে ছাত্রীর বাবা জাকির বেপারী ও মা শাপলা বেগম আশিককে ছবি তোলার ঘটনা জিজ্ঞাসা করায় আশিক তাদের মারধর করে আহত করে। তাদেরকে মারধরে বাধা দিতে গেলে শারমিনের চাচি পারুল বেগম ও বেবী বেগমকেও মারধর করে আহত করে লাদেন ও তার লোকজন।

এ ঘটনায় শারমিনের চাচা আজিজ মোল্লা সোমবার রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত আশিক ওরফে লাদেন, তার বাবা আলতাফ মোল্লা, জাহাঙ্গীর মোল্লার ছেলে আনিচ মোল্লা, সহদর আরিফ মোল্লাকে পুলিশ সোমবার রাতে গ্রেফতার করেছে।