শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:২৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লক্ষ্মীপুরে চিকিৎসকসহ ৯ জনের করোনা শনাক্ত

ডেক্সরিপোর্ট  লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টার নতুন করে ডাক্তার, নার্স ও ভাইস চেয়ারম্যানসহ আরও ৯ জনের দেহে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯ জনে দাঁড়াল।

সোমবার সিভিল র্সাজন ডা. আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করেন।

নতুন শনাক্তরা হলেন- রায়পুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের ৪ জন ডাক্তার, ২ জন সিনিয়র স্টাফ র্নাস, একই উপজেলা পরিষদের এক ভাইস চেয়ারম্যান ও এক নারী এবং একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি।

রায়পুরের নতুন করোনা শনাক্তদের মধ্যে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া। তিনি বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ওই ভাইস চেয়ারম্যান নিজ ইচ্ছায় ১০ মে সেম্পল পরীক্ষার জন্য পাঠান। রোববার রাতে তারসহ বাকিদের পরীক্ষার রির্পোট পজেটিভ আসে।

সিভিল সার্জন আবদুল গাফফার জানান, নতুন করে ৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে রায়পুরে ৮ ও সদরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯ জনে দাঁড়াল। এছাড়া এখন পর্যন্ত ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলায় আক্রান্ত বেড়ে যাওয়ার বিষয়ে তিনি আরও জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে প্রতিনিয়ত মানুষ লক্ষ্মীপুরে প্রবেশ করছে। অনেকে করোনা উপসর্গ নিয়ে প্রবেশ করার কারণে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রাখলে এ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়