বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে ৪ পুলিশ সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৮৮

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও চার পুলিশ সদস্য সহ ৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮জনে এবং সুস্থ হয়েছেন ৩৮জন।

সোমবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখান থেকে জানানো হয়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন পুলিশ লাইনে কর্মরত এবং বাকি তিনজন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় কর্মরত। এছাড়া নগরীর কাজিপাড়া এলাকায়, চাঁদমারি, সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন এবং বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে একজন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরা সকলেই পুরুষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, আক্রান্ত চার পুলিশ সদস্যর মধ্যে বরিশাল কোতয়ালী মডেল থানার একজন উপ পরিদর্শক, দুইজন সহকারি উপ পরিদর্শক এবং একজন উপ পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে কর্মরত কনস্টেবল। এর আগে উত্তর কার্যালয়ের ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।