শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করলেন জেলা পরিষদের সদস্য

মােস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতা  করোনা মহামারীতে কর্মহীন হয়ে পরা মানুষদের দুর্দশা কমাতে বিভিন্ন ভাবে দেশ ব্যাপি সহায়তা অব্যাহত রেখেছেন মানবতার জননী,বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা, জননেএী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তারই ধারাবাহিকতায় আজ ১৯ মে মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী করোনায় অসহায়দের মাঝে বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন।

আজ সকালে তার নিজ বাসভবনে করোনায় দুর্দশাগ্রস্ত ২২০ জনের মাঝে তিনি প্রধান মন্ত্রীর দেয়া উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য।

এ সময় আহাম্মদ আলী পোদ্দার রতন বলেন,বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে গোটা দেশ বর্তমানে সংকটাপন্ন।এ সংকট মোকাবিলায় জাতির পিতার সুযোগ্যকণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। করোনায় অসহায়দের সহায়তার জন্য জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলা পরিষদে ২৭লক্ষ টাকা প্রদান করেন।সেখান থেকে ফুলবাড়ী উপজেলায় তাঁর দেয়া অর্থ দিয়ে এসব পণ্য সামগ্রী কিনে ২০০জন এবং আমার ব্যক্তিগত অর্থায়নে আরও ২০ জন অসহায় মানুষের মাঝে বিতরণ করলাম।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এ সময় তিনি করোনা সংকট হতে মুক্তি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্থ্যতা কামনা করে সকলের নিকট দোয়া চান।