বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

ঝালকাঠী প্রতিনিধি  ঝালকাঠির নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রুপা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর আল কাদেরিয়া দরবার শরীফের সামনে এ দুঘর্টনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকচালককে আটক করে পুলিশ।

জানা যায়, নিহত রূপা আক্তার উপজেলার সরই গ্রামের মো. ফিরোজ মীরার মেয়ে এবং ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে জানা যায়, নিহত রূপা তার ছোট বোনকে নিয়ে ঈদের কেনাকাটা করতে মোটরসাইকেলে করে সরই থেকে নলছিটি শহরের দিকে আসছিল। পথে মালিপুর দরবার শরীফ এলাকায় এলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা সড়কে ছিটকে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রূপাকে উদ্ধার করে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রূপা ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালক মো. সোহাগকে আটক করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক ইমরান আহমেদকেও থানায় আনা হয়েছে।