বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:০৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

ডেক্সরিপোর্ট  পঞ্চগড়ে করোনায় আক্রান্ত এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) কোভিড ডেডিকেট হাসপাতালের আইসোলেশনে মৃত্যুবরণ করেন।

মৃত ব্যক্তির নাম আমিনুল ইসলাম। তিনি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকার বাসিন্দা।

পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে আমিনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, পূর্ণ সতর্কতার সাথে মরদেহ সাকোয়ায় আনার ব্যবস্থা করা হচ্ছে। বোদা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তার দাফনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসআইএম রাজিউল করিম রাজু জানান, তিনি কিডনি রোগী ছিলেন। সম্প্রতি তার স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন অবস্থান মারা গেলে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ১৫ মে নিজ গ্রামের বাড়িতে ফেরেন। পরে ওই দিনই তার পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে ১৭ মে ওই বৃদ্ধের করোনার রিপোর্ট পজিটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার পর রংপুর কোভিড ডেডিকেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪। এর মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।