শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, রাত ৮:৫০
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

চরফ্যাশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১লক্ষ ৪৪৫০০টাকা জরিমানা

কামরুজ্জামান শাহীন,ভোলা  সরকারি আদেশ অমান্য করে ভোলার চরফ্যাশন উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হওয়ায় ভ্রাম্যমান আদালত ১ লক্ষ ৪৪ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে।

শনিবার(২৩মে) সকাল থেকে বিকার পর্যন্ত চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. রুহুল আমি ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. শাহীন মাহমুদ এ জরিমানা করেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, সরকারী নির্দেশ অমান্য করে উপজেলার বিভিন্ন বাজারে ৩২ ব্যবসা প্রতিষ্ঠান ও অতি জরুরী প্রায়োজন ছাড়া ঘর থেকে বাহির হওয়ায় ৬ ব্যক্তিকে ৮৭ হাজার ৫শত টাকা জারমানা করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ বলেন, সরকারী নির্দেশ অমান্য করে চরফ্যাশন শহরে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।