শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

শেবাচিমে করোনা রোধে জীবানুনাশক কক্ষ স্থাপন

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা রোধে জীবানুমুক্ত করতে ৩টি ডিজইনফেক্টর চেম্বার বসানো হয়েছে।

শনিবার (২৩মে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে এই চেম্বার উদ্বোধনকালে হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মেয়র আধুনিক তিনটি টেপ দিয়েছেন যাতে করে হাসপাতালে থাকা রোগিরা স্বজনদের সাথে সরাসরি কথা বলতে পারেন।

এসময় সিটি মেয়র বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মাঝের গেট, জরুরী বিভাগের সামনে ও করোনা ওয়ার্ডের প্রবেশ দ্বারে এই চেম্বার বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানেও দেয়া হবে। যাতে করে করোনার বিস্তার রোধ করা যায়।

এসময় হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, এই চেম্বার দেয়ার ফলে হাসপাতালে প্রবেশের সময় জীবানু মুক্ত হয়ে প্রবেশ করতে পারবে বলে চিকিৎসা কার্যক্রমে সাথে যুক্তরা নিরাপদ থাকবেন।