শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

ঈদ উপহার নিয়ে রাতের আধাঁরে অসহায় মানুষের বাড়িতে ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  নিজ পরিবারের ঈদ শপিংয়ের টাকা দিয়ে রাতের আধাঁরে অসহায়,দরিদ্র,কর্মহীন মানুষের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌছে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম।

শনিবার(২৩ মে) রাত ৯টার দিকে ব্যাক্তিগত উদ্যোগে নিজের ঈদ শপিংয়ের টাকা দিয়ে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন রোড,সাগরদী দরগাহবাড়ী,বটতলা, কাউনিয়া,ও পলাশপুর এলাকায় ঘুরে ঘুরে অসহায়,দরিদ্র ও কর্মহীন মানুষের ঘড়ে ঈদ উপহার বিতরন করেছেন তিনি।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর)খাইরুল আলম বলেন,দেশের এই দুর্যোগময় ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

এ সময় তিনি আরও বলেন,দেশের মানুষের সেবক হিসেবে নিজের জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ। আপনাদের যে কোন প্রয়োজনে সব সময় আমার দরজা খোলা থাকবে। দেশের এই দুর্যোগময় সময় সবাই নিজ নিজ ঘরে থেকে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান। আপনাদের যে কোন প্রয়োজনে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। সবাই নিজ নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করে যান।আল্লার অশেষ মেহেরবানীতে আমরা এ যুদ্ধে জয়ী হয়ে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাব। বর্তমান প্রধানমন্ত্রী সে লক্ষে কাজ করে যাচ্ছেন।তার নের্তৃত্বে আমরা উজ্জীবিত হয়ে করোনা মুক্ত বাংলাদেশ গড়তে সমর্থ হব।

উল্লেখ্য,শুধু বরিশালেই নয় ইতিপূর্বে যে সকল যায়গায় কর্মরত ছিলেন মৌলভী বাজার সহ অন্যান্য যায়গায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছেন তিনি। এছাড়াও খাইরুল আলম তার প্রাপ্ত রেশন নিজ এলাকার দরিদ্র পরিবারের মাঝে বিলিয়ে দিয়েছেন।