সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২১
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

করোনায় আক্রান্ত হয়ে অতিরিক্ত সচিব আইসিইউতে

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাস এ সংক্রমিত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) মাহমুদ হাসান।

প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী সামাজিকমাধ্যম ফেসবুকে রোববার (২৪ মে) এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

মাহমুদ হাসান বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন জানিয়ে তার জন্য দোয়া চেয়েছেন আমীর হোসেন চৌধুরী।

এদিকে ঈদের দিনও দেশে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জন মারা গেছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

করোনাভাইরাস নিয়ে অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সোমবার (২৫ মে) এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে নতুন আরও একটি ল্যাবে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। রাজধানীর ল্যাবএইড হাসপাতাল নমুনা সংগ্রহ শুরু করেছে। এ নিয়ে দেশে মোট নমুনা সংগ্রহের ল্যাব হলো ৪৮টি। এই ল্যাবগুলোতে গেল ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭৫ জনের শরীরে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২১ জন।