ডেক্সরিপোর্ট: বিসিসি ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ হিরন সন্যামত (৩১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এসময় হানিফ হাওলাদার (৩৭)নামে অপর এক মাদক বিক্রেতা পালিয়ে গেছেন ।
গ্রেপ্তার হিরন ওই এলাকার মসজিদ গলির মালেক সন্যামতের ছেলে।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এসময় পালিয়ে যান অপর মাদক বিক্রেতা একই এলাকার রিয়াজ হাওলাদার।পরে হিরনের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দুইজনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে।’