বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

সীমিত পরিসরে খুলছে ঢাবির অফিস

ডেক্সরিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিস সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত হয়েছে, যা ৩১ মে থেকে শুরু হবে। যদিও তাতে জুড়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি সম্পর্কিত ১৫টি শর্ত। এই শর্ত মেনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অন্যান্য অফিস ও আবাসিক হলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করবে। ঢাবি কর্তৃপক্ষ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক হলগুলোর সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও নিজস্ব স্থাপনা রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের সহায়তা দেওয়ার প্রয়োজনে অতি সীমিত পরিসরে অফিস খোলা রাখবেন। তবে মূল গেট সার্বক্ষণিক বন্ধ থাকবে।

এছাড়া অন্যান্য জরুরি কাজের মধ্যে এরইমধ্যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর ফলাফল চূড়ান্ত করা ও তা প্রকাশের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিদ্যমান সব ব্যবস্থা ও বিধি-নিষেধ বলবৎ থাকবে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের মূল অফিসগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা থাকবে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে শুরু হবে- সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যূনতম সংখ্যক জনবল নিয়ে অফিস কার্যক্রম চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য কোনো কর্মকর্তা-কর্মচারী গণপরিবহন ব্যবহার করতে পারবে না।

রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হলের অফিসও চালু হচ্ছে। তবে শিক্ষার্থীদের যাওয়ার সুযোগ থাকছে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়নি।’