শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৩৬
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

নবীগঞ্জে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

প্রশাসন ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের সুমন আহমেদ ও সমর উদ্দিন নামে দুই ব্যক্তি সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। তিনি বলেন জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয় এমন কোনো অপরাধ মূলক কাজ যে কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।