শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরকারবারী আহত

এজি লাভলু, কুড়িগ্রাম  কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী মাদক চোরাকারবারী আহত হয়েছে। ৩১ মে (রবিবার) রাত ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশী মাদক চোরাকারবারী রংপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে একাধিক সীমান্তবাসী জানিয়েছেন। এ ঘটনায় ওই সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে।

সীমান্তবাসী সুত্রে জানা গেছে,ওই সীমান্তের ৯৪৫ নম্বর পিলারের ১ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারত থেকে গাঁজা আনতে গেলে টহলরত ভারতীয় ১৯২ বিএসএফ ব্যাটলিয়নের ঝিগরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৮/১০ জন বাংলাদেশী মাদক চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারীর ডান হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্বক আহত হয়। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে রাতেই রংপুরের এক হাসপাতালে ভর্তি করে।

আহত ওই চোরাকারবারী নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুস ছালামের ছেলে। কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ওই সীমান্তে বিজিরি টহল জোরদার রয়েছে।