নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি নবীগঞ্জে একটি প্রাইভেট মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুন) ভোর ৫ টায় দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে একটি প্রাইভেট মাইক্রোবাসে ৯ জন যাত্রী নিয়ে বানিয়াচং উপজেলার মার্কুলির উদ্দেশ্যে যাচ্ছিল। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা (লাভের ব্রীজ) নামকস্থানে পৌছামাত্র মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে করে প্রায় ৯ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনায় আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করায় তাদের নাম ঠিকানা জানা যায়নি। ইনাতগঞ্জ বাজারের এক ফার্মেসী ব্যবসায়ী জানান, সোমবার ভোর রাতে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসেন মাইক্রোবাসে থাকা ৯ জন যাত্রী। তবে তাদের নাম ঠিকানা রাখা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই চলে যান।