শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নবীগঞ্জে বাথরুমের ময়লা পানির দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ ওসমানী রোড,এড.আব্দুল গোলাপ সড়কে বাথরুম ড্রেনেজের ময়লা পানিতে দুর্গন্ধে অতিষ্ট এলাকার মানুষসহ পথচারীরা।

বুধবার (৩ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোড কামাল ইউনুস শপিং সেন্টার (নবীগঞ্জ পাঁচ তলা ভবন) নামে পরিচিত শপিং সেন্টারের বাথরুমের ময়লা পানি ভাসছে মূল সড়কে। এতে করে বিপাকে পড়েছেন স্থানীয় এলাকাবাসীসহ পথচারী লোকজন। এছাড়াও ওই রোডে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্টান রয়েছে এই সড়কে। যদি ও করোনাভাইরাসের জন্য সেসব প্রতিষ্টান গুলো বন্ধ রয়েছে এরই মধ্যে ব্যবস্থা না নিলে চরম সমস্যায় পড়বেন কয়েক হাজার শিক্ষার্থীও।

খোঁজ নিয়ে জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ওই সড়কে বাথরুমের দুর্গন্ধজনিত পানি জমছে প্রতিনিয়ত। এদিকে এই সড়কের এমন অবস্থা দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নবীগঞ্জ উপজেলার স্থানীয় এলাকাবাসীর।

অনুসন্ধানে আরো জানাগেছে, নবীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীট হিরামিয়া গালর্স হাই স্কুল, দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, উইমেন্স আইডিয়াল কলেজ এন্ড ল্যাবরেটরি হাই স্কুল, মহিলা মাদ্রাসা, সবুজ কুড়ি কেজি স্কুল এসব শিক্ষা প্রতিষ্টানসহ একটি মসজিদ রয়েছে এই সড়কে।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা বলেন, এই ময়লা পানির উপর দিয়ে প্রতিনিয়ত মসজিদে নামাজে যেতে হয়। দুঃখের বিষয় এই যে নবীগঞ্জ পৌরসভার অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধিই সড়কটি দিয়ে চলাচল করছেন তবে কারো নজরে আসছে না বিষয়টি।

এ ব্যাপারে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন,কামাল ইউনুস শপিং সেন্টারের মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। মালিকপক্ষ বলছে বিষয়টি সমাধানের জন্য পৌরসভার মেয়র বরাবর লিখিত আবেদন করা হয়েছে।