বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৫৯
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বান্দরবানে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ১,আহত ৯

ডেক্সরিপোর্ট:বান্দরবানে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এক সেনা সদস্য নিহত ও নয়জন আহত হয়েছেন।

বুধবার বিকেল ৫টার দিকে বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সেনা সদস্যের নাম মো. ওবায়দুল। তার বাড়ি যশোরে। তিনি ৩৫ নং ইএমই ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। এরা হলেন- সার্জেন্ট কামাল, কর্পোরাল ফারুখ, সৈনিক আরিফ, হালিম, রিটু (চালক), তপন (হেলপার) ও মাসুদ (সিভিল)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল নামক এলাকায় সেনাবাহিনীর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ১০ জন সেনা সদস্য আহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সেনা সদস্য ওবায়দুলের মৃত্যু হয়।

বান্দরবান সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. প্রত্যুস পাল জানান, আহত সেনা সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের কারও অবস্থা তেমন গুরুতর নয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।