শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরান ঢাকাসহ রাজধানীর অন্যান্য আবাসিক এলাকা থেকে সব ধরনের রাসায়নিকের গুদাম অপসারণে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ধরনের দাহ্য পদার্থ এখানে থাকতে পারে না। তাঁদের (ব্যবসায়ী) জন্য আমরা আলাদা জায়গা খুঁজছি। তাঁদের ব্যবসা আমরা ধ্বংস করতে চাই না। তবে আবাসিক এলাকায় কোনো রাসায়নিকের গুদাম মেনে নেওয়া হবে না।’

আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত ৫০ জন কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গভবনের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের দৃষ্টি আকর্ষণ করে শেখ হাসিনা বলেন, সম্প্রতি চকবাজারে আগুনের ঘটনা খুবই দুঃখজনক। তিনি বলেন, ‘এখানে তাঁরা (দাহ্য রাসায়নিকের ব্যবসায়ী) তাঁদের শোরুম রাখতে পারবেন এবং পণ্য বিক্রি করতে পারবেন। কিন্তু গুদামের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব। যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলো থাকতে পারে।’

২০১০ সালের নিমতলীর অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই দুই অগ্নিকাণ্ডে কত মানুষের প্রাণ গেল। তাই এ বিষয়ে কোনো ধরনের বাধাই মানা হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।