সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৩৮
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

পটুয়াখালী শহরের ৫টি ওয়ার্ড রেড জোন চিহ্নিত করে লকডাউনের সুপারিশ

পটুয়াখালী প্রতিনিধি  করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করা হয়েছে।

 

রোববার (১৪ জুন) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা রোধে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই লকডাউনের সুপারিশ করে পটুয়াখালী জেলা করোনা প্রতিরোধ কমিটি।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালী পৌর এলাকার ২নং, ৩নং, ৬নং, ৭নং এবং ৮নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করা হয়। ৪নং এবং ৫ নং ওয়ার্ডকে ইয়োলো জোন এবং ১নং ও ৯ নং ওয়ার্ডকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়।

সভায় পটুয়াখালীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন সিপন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ারসহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।