বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১৪
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ঝগড়ায় অতিষ্ঠ হয়ে অন্তস্বত্বা দ্বিতীয় স্ত্রীকে হত্যা করলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক  বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুই স্ত্রীর ঝগড়া বিবাদ থেকে নিস্তার পেতে দ্বিতীয় স্ত্রী অন্তস্বত্বা মাহিনুর বেগমকে (৩৫) খুন করেছে স্বামী আল আমিন ফকির।

রোববার রাতে নিজ বাড়িতে মাহিনুরকে পিটিয়ে হত্যার পর বাড়ির পাশে সড়কে লাশ ফেলে দেয়া হয়। সোমবার সকালে গ্রামবাসী লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ উদ্ধার করেছে।

বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামের দিনমজুর আল ফকিরের স্ত্রী মাহিনুর বেগম।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম সোমবার বিকাল সাড়ে ৫টায় বলেন, নিহত মাহিনুরের স্বামী আল আমিন ফকিরকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। সে স্ত্রী মাহিনুর বেগমকে হত্যার কথা স্বীকার করেছে।

আল আমিনের স্বীকরোক্তীর বরাত দিয়ে ওসি আবুল কালাম বলেন, দ্বিতীয় বিয়ে করার পর আল আমিনের সংসারে দুই স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। দুই স্ত্রী এ অশান্তির জন্য আল আমিনকে দায়ী করতো। রোববার রাতে ঝগড়ার এক পর্যায়ে মাহিনুর বেগমকে মারধর ও গলাটিপে হত্যার পর লাশ বাড়ি সংলগ্ন সড়কের পাশে ফেলে রাখে।

স্থানীয়দের মাধ্যমে সোমবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।