মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৩৭
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নড়াইলে নিখোঁজের ১১দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার!

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:নড়াইলের নবগঙ্গা নদীতে নিখোঁজের ১১দিন পর কালু শেখ (২৪) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল সকাল ১১টার দিকে নড়াইলের বারইপাড়া ফেরীয়াট এলাকা থেকে স্থানীয়রা ওই মৃতদেহ উদ্ধার করে।

নিহত কালুশেখ নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দার চর গ্রামের মালেক শেখের ছেলে। স্থানীয়রা জানায়, গত ৯জুন দুপুরে কালু শেখ নড়াইলের নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরীঘাট এলাকায় গোসল করতে যায়। এসময় প্রবল স্রোতের টানে এক পর্যায় চলন্ত ফেরীর তলে গিয়ে তলিয়ে যায়। গত কয়েকদিন ধরে ডুবুরীর মাধ্যমে বহু খোজা খুজির পরেও যুবকের মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি।

গতকাল সকাল ১১টায় নড়াইলের বারইপাড়া ফেরীঘাট এলাকায় তার মৃতদেহ ভেসে উঠে। নড়াইলের কালিয়া থানার এসআই শিমুল দাশ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি জানান, নড়াইলের ‘নবগঙ্গা নদীতে ডুবে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধারের পর তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।