শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশাল বিভাগে ২০১৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪১

নিজ্স্ব প্রতিবেদক  বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট দুই হাজার ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৫২৬ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় বরগুনা ও ঝালকাঠি ব্যতীত বাকি তিন জেলায় ২৬ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি সর্বশেষ তথ্যা অনুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা ডা. মোহাম্মদ এমদাদুল্লাহ খান (৫৮), ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়গালুয়া এলাকার আইয়ুব (৫০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা বন্দর এলাকার জয়নাল (৬৩) ও একই উপজেলার দাসপাড়া খেজুরবাড়িয়া এলাকার মো. জালাল উদ্দিনের (৯০) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে।

ফলে এ চারজনকে নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৯ হাজার ১৭৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৭ হাজার ২৯২ জনকে। এরমধ্যে ১৪ হাজার ৪২৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে এক হাজার ৮৮৫ জন রয়েছেন। এ পর্যন্ত এক হাজার ১১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা এক হাজার ১০৭ জন।

এরইমধ্যে ৫৬৬ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যার মধ্যে ২২ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় এক হাজার ১৭১ জন, পটুয়াখালীতে ২৩৯ জন, ভোলায় ১৮৭ জন, পিরোজপুরে ১৩৪ জন, বরগুনায় ১৬৩ জন ও ঝালকাঠিতে ১২৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে গোটা বিভাগে ৫২৬ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৪১ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১৫ জন, পটুয়াখালীতে ১৩ জন, ঝালকাঠিতে ছয়জন, পিরোজপুরে তিনজন, ভোলায় দু’জন ও বরগুনায় দু’জন রয়েছেন।