শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

স্বাস্থ্যবিধি না মানায় গৌরনদীতে ৭ পথচারী ও দোকান মালিককে জরিমানা

গৌরনদী প্রতিনিধি  বরিশাল জেলার গৌরনদী উপজেলায় স্বাস্থ্য বিধি না মানায় ৭ পথচারী ও একটি দোকান মালিককে ৩ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী বন্দর, বাসস্ট্যান্ড ও টরকী বন্দরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৭ পথচারী ও একটি কাপুড়ের দোকানে ৩ হাজার ৭শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন ও গৌরনদী থানার পুলিশ সহযোগিতা করে।

অভিযান শেষে নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।