শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

আল মামুন,ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা রমনী চন্দ্র রায় (৭০) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

রনমী চন্দ্র রায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের গোকুল গ্রামের মৃত মতিলাল সরকারের ছেলে। তিনি ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশ স্বাধীনের পরবর্তী সময়ে পুলিশ বাহিনীতে চাকুরী করে সহকারী পুলিশ পরিদর্শক পদ থেকে অবসর গ্রহণ করেন।
রবিবার গ্রামের পশ্চিম দিকের মাঠের একটি আম গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার প্রতিবেশীরা বলেন রাতের কোন একসময় তিনি বাড়ী থেকে বের হয়ে গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। সকালে গ্রামের লোকজন মাঠে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন অবসর প্রাপ্ত পুলিশ এএসআই। তার এনজিও এবং মানুষের কাছে ঋণ থাকার কারণে আত্মহত্যা করেন। তার দুই ছেলে এবং এক মেয়ের মধ্যে এক ছেলে পুলিশে, একজন ভূমি অফিসের তহশিলদার পদে কর্মরত। মেয়ে বিবাহিত।

বীরমুক্তিযোদ্ধা রনমী চন্দ্র রায় এর স্ত্রী ছবি রায় বিলাপ করে বলেন, আমাকে তিনি খুব ভালবাসতেন। শেখ হাসিনা ্আমার মা, আমার বাবা; এই বাড়ী তিনিই করে দিয়েছেন। রাতে একসাথে ঘুমিয়ে ছিলাম কখন তিনি বাহিরে গিয়ে এই কাজ করেছেন আমি জানিনা। তিনি আরো বলেন, তারতো কোন চিন্তা ছিলনা কিন্তু তিনি কেন এমন করলেন। তার কোন ঋণ ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তার কোন ঋণ ছিলনা যা ছিল সব আমার।

ঘটনাস্থালে কথা হয় ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মো. মাহমুদুল হাসানের সাথে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এবং সন্দেহ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে বুঝে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দস সালাম চৌধুরী জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ড এছার উদ্দিন ঘটনাটি আমাকে জানিয়েছেন। দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বেলা সাড়ে ৩টায় সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ এর উপস্থিতিতে বীরমুক্তিযোদ্ধা রনমী চন্দ্র রায়কে রাষ্ট্রীয় মর্যদায় ফুলবাড়ী থানা পুলিশ গার্ড অব অনার প্রদর্শন করার পর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।