শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঝালকাঠিতে নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৪৫

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে একদিনে করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (২১ জুন) রাতে আসা রিপোর্টে তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৫ জনে দাড়িয়েছে। মারা গেছেন মোট ৬ জন।

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান জানান, নতুন আক্রান্তদের মধ্যে রাজাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাজাবিন, নলছিটি হাসপাতালের ডাঃ জাবেদ ইগবাল ও সদর হাসপাতালের ডেন্টাল টেকনিসিয়ান জ্যোতিষ সিকদার রয়েছেন।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় সর্বমোট ৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন মোট ৫২ জন।