শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন, আতঙ্কিত রোগীরা

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার সন্ধ্যারাতে আকস্মিক আগুন লাগে। এতে রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কোন প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও ভীতিগ্রস্ত হয়ে পড়েছে রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়- করোনা ওয়ার্ডের নিচের তলায় রাত পৌঁনে ৮টার দিকে তীব্র ধোয়ার সৃষ্টি হলে রোগীরা আত্মরক্ষার্থে দৌড়া-দৌড়ি শুরু করে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানকার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার মুঠোফোনে বলেন- সিঁড়ির নিচে বৈদ্যুতিক প্যানেল বোর্ড থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে ধোয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে গেলেও কাউকে পানির ব্যবহার করতে হয়নি। বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।’