ভোলা প্রতিনিধি ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পুকুরের পানিতে ডব মো. রাহাদুল ইসলাম(৪) নভপসা এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার(২২ জুন) দুপুর ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নে চরফৈজুদ্দিন গ্রামের ৯ নং ওয়ার্ডের নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে।
নিহত শিশু মো. রাহাদুল ইসলাম উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্বাস হাফেজের ছেলে।
এব্যাপারে মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে আব্বাস হাফেজের ৪ বছরের শিশু মো.রাহাদুল ইসলাম মৃত্যু বরন করে। পরে জানাযা শেষে দাফন করা হয়েছে। শিশুটির অকাল মুত্যু পরিবারে চলছে শোকের মাতম।