বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:১৪
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভোলার দুলার হাটে ধর্ষণের অভিযোগে এক বখাটে গ্রেফতার

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৩০) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৩ জুন) বিকেলে তাকে দুলার হাট থেকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. জলিল মাঝির ছেলে।
থানা সূত্রে জানা যায়, দুলার হাট থানার আবু বক্কর পুর এলাকার এক কিশোরী তার নিজ গ্রামে খালের পাড়ে ছাগল আনতে গেলে জোরপূর্বক তুলে নিয়ে টংঘরে মধ্যে ধর্ষণ করে মো. দেলোয়ার। ভিকটিম কিশোরী দুলারহাট থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ধর্ষক মো. দেলোয়ার হোসেনকে আটক করে।

বর্তমানে ভিকটিম কিশোরী ও ধর্ষক দু’জনেই দুলারহাট থানা হেফাজতে রয়েছে। কিশোরীর ডাক্তারী পরীক্ষা শেষে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে দুলারহাট থানা সূত্র জানায়।

দুলার হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।