মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৪
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বরিশালে নৌ- পুলিশের অভিযানে১০ লাখ চিংড়ি রেনুপোনাসহ আটক ৫

ডেক্সরিপোর্ট: বরিশালে নৌ-থানা পুলিশের অভিযানে ১০ লাখ চিংড়ি রেনুসহ ৫ জনকে আটক করা হয়েছে। (২৩ জুন) রবিবার বিকেল পৌনে ৫ টার দিকে দপদপিয়া সেতুর পূর্ব ঢাল থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরী গ্রামের সুজন হাওলাদার (২৫), বরিশাল এয়ারপোর্ট থানার মাধবপাশা গ্রামের শামীম, খুলনার পাইপগাছা এলাকার মফিজুল ও আজাহারুল এবং ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার ইমরানকে আটক করা হয়।

বরিশাল সদর নৌ- থানার সেকেন্ড অফিসার (এসআই) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া সেতুর পূর্ব ঢালে অভিযান পরিচালনা কালে ট্রাক বোঝাই অবৈধ রেনু পোনা আটক করা হয়। এসময় ট্রাকে থাকা ৫ জনকে আটক করে নৌ-পুলিশ।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শীষ রেনুপোনা পাচারকারী ৫ সদস্যকে ১০দিন করে কারাদন্ড দেন।