শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ডিবি পুলিশের এসআই করোনায় আক্রান্ত, ছোট্ট শিশু শান্তনা দিচ্ছে বাবাকে

শামীম আহমেদ  আমাদের সমাজের প্রতিটি সংসারে বাবা-মা তাদের পরিবারের ছোট্র শিশুদেরকে হাসি-খুশিতে রাখার জন্য সব সময়ে বিভিন্ন ধরনের শান্তনা দিয়ে রাখতে দেখা অহরহ। বর্তমান বৈশ্বিক প্রাণঘাতী মহামারী কোভিড-১৯ করোনার আক্রান্তের ছোবলের মুখে পড়ে সবকিছু থাকতেও আজ একা ।এমন একটি ঘটনা বরিশাল নগর পুলিশ (ডিবি) গোয়েন্দা শাখা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সি বর্তমান বৈশ্বিক মহামারী প্রাণঘাতী কোভিড করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে এখন সে নিজেই করোনায় আক্রান্ত হয়ে নিজ গৃহে শিশু সন্তান সহ সকলের কাছ থেকে দুরে কোয়ারেন্টিনে একাকী জীবন-যাপন করছেন। জানা গেছে, ফিরোজ আলম মুন্সি মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা থেকে তিনদিন যাবত প্রচন্ড জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি পেটেও সমস্যা দেখা দেয়।

পরবর্তী সময়ে শনিবার ( ২০জুন) তার করোনা নমুনা পরিক্ষা করা হলে শরীরে প্রাণঘাতী কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়। তার সঙ্গে স্ত্রী ও ছোট কন্যা সন্তান বসবাস করলেও করোনা শনাক্ত হওয়ার পর নিজের ইচ্ছের বিরুদ্ধে সবার কাছ থেকে আলাদা থাকছেন তিনি।

ফিরোজ আলম মুন্সির ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন ভিডিওটিতে দেখা যায়,ছোট কন্যা সন্তান বাবাকে শান্তনা দিয়ে বলছে,বাবা তুমি ছোট বেলায় অসুস্থ ছিলা তখন তুমি ভালো ভালো খাবার খাইছো,তারপর তুুমি ভালো হয়ে গেছো।তুমি এখন আসুস্থ,বাবা তুমি ভালো ভালো খাবার খাও তুমি সুস্থ হয়ে যাবা।বেশি বেশি রঙ চা খাবা সুস্থ হয়ে যাবা রং চায়ে ভিটামিন সি থাকে।

ফিরোজ আলম মুন্সি জানান,বর্তমানে আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, করোনা শনাক্ত হওয়ার পর থেকে সমাজ ও পরিবারের স্বার্থে নিজেকে আলাদা করে রেখেছি। কিন্তু আমার ছোট বাচ্চা মেয়েকে কিভাবে বোঝাবো।ওর জন্য খুব কস্ট হচ্ছে।চোখের সামনে দেখি কিন্তু আগের মতো আদর করতে পারিনা।এরকম কস্ট আমি এর আগে কখোনো পাইনি।

ফিরোজ আলম মুন্সি বিগত দিনে নগরের বিভিন্ন এলাকায় নাগরিক নিরাপত্তার তাগিদে মাঠ পর্যায়ে করোনাকালের শুরু থেকেই নিরলসভাবে দায়ীত্ব পালন করেছেন।