বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০২
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

শশীভূষনে ৪শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় মো. ইব্রাহীম (২৬) নামের এক মাদক ববসায়ীকে ৪ শত পিচ ইয়াবাসহ আটক করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শুক্রবার(২৬ জুন) বেলা সাড়ে ৫ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ইব্রাহীম উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মো. ইয়াছিনের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক(এসআই) (নিঃ) মো. হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টিম চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.ইব্রাহীম নামের এক যুবককে ৪ শত পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি(ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার(২৭ জুন) সকালে তাকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হবে।