বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৫
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বাবুগঞ্জের মাধবপাশায় ডেকরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাবুগঞ্জ প্রতিনিধি  বরিশালের বাবুগঞ্জের মাধবপাশায় শুক্রবার রাতে ডেকরেটর ব্যবসায়ী লোকমান হোসেন খোকন সিকদারকে (৪০) উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার মাধবপাশা বাজারে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন খোকন সিকদার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামের মোসলেম আলী সিকদারের ছেলে।

তিনি মাধবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মাধবপাশা বাজারের মুদি ও ডেকরেটর ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরেই তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা। তবে এই হত্যাকান্ডের সুনির্দিষ্ট কারণ কিংবা ঘাতকদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, লোকমান হোসেন খোকন সিকদার শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ও পিবিআই পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছি।পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ‘নিহতের বুক ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করতে পারে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার স্ত্রী, স্বজন বা স্থানীয় কেউ কিছুই বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনার পরপরই আমরা খুনের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেছি।

ঘটনাস্থল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,এস আই এনামুল সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এদিকে মাধবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকন সিকদারের খুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তিনি।