বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩৪
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আগৈলঝাড়া হাসপাতালে আবুল হাসানাত আব্দুল্লাহ’র এমপির জেনারেটর প্রদান

নিজস্ব প্রতিবেদক  দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে রোগীদের নিবিড়ভাবে সেবা প্রদানের জন্য বৃহৎ আকারের জেনারেটর প্রদান করলেন মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, হাসপাতালের উপদেষ্টা, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

আজ (২৭ই) জুন শনিবার সকালে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব অর্থায়নে প্রদান করা জেনারেটর হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুনের কাছে হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

হাসপাতাল চত্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে জেনারেটর হস্তান্তরের পূর্ব এক সংক্ষিপ্ত সভায় ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডা. সমিরন হালদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু। এসময় হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা পূর্বের নস্ট জেনারেটরের কারণে বিদ্যুৎ বিহীন অবস্থায় হাসপাতালে রোগীদের সেবা প্রদানে নানাবিধ সমস্যার কথা বিবেচনা করে এলাকার অভিভাবক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ কর্তৃক জেনারেটর প্রদান করায় তাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।