রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৫১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বাউফলে ১০০ টাকার জন্য ছাত্রলীগ নেতাকে হত্যা,আটক-১

ডেক্সরিপোর্ট:পটুয়াখালীর বাউফলে ১০০ টাকার জন্য ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শুভঙ্করকে হত্যা করা হয় বলে জানিয়েছেন হত্যার সঙ্গে জড়িত আসামি সাইফুল ইসলাম (২১)।

বৃহস্পতিবার উপজেলার মিলঘর এলাকা থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এরপর সাইফুলকে জিজ্ঞাসাবাদ করলে এ ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

গত বুধবার বাউফল উপজেলার আদাবাড়িয়া এলাকার গোলাবাড়ীর খাল থেকে নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভঙ্কর হাওলাদারে নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় শুভঙ্কর হাওলাদারের বাবা সত্য রঞ্জন হাওলাদার বাউফল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

সাইফুল পেশায় রং মিস্ত্রী ও শুভঙ্করের বাল্যবন্ধু। বেশ কয়েক দিন আগে সাইফুল শুভঙ্করের কাছ থেকে ১০০ টাকা ধার নেয়। শুভঙ্কর গত ২২ জুন সাইফুলের কাছে ওই টাকা ফেরত চায়।

এ নিয়ে সাইফুলের সঙ্গে কথা কাটাকাটি হলে সাইফুলকে মারধর করে শুভঙ্কর। এ কারণে শুভঙ্করকে হত্যার পরিকল্পনা করে সাইফুল।

এরপর ২৪ জুন দুপুরে সাইফুল তার বাবার মুঠো ফোন থেকে শুভঙ্করকে ফোন দিয়ে সোলাবুনিয়া বাজারে দেখা করতে বলে। ওই দিন সন্ধ্যায় সাইফুলের সঙ্গে সোলাবুনিয়া বাজারে দেখা করে শুভঙ্কর।

এরপর সেখানে একটি চায়ের দোকানে চা সিগারেট খেয়ে করে শুভঙ্করকে নিয়ে গোলাবাড়ি বাজারে যায় সাইফুল। এরপর গাঁজা খাওয়ার কথা বলে শুভঙ্করকে গোলাবাড়ির খালের পাশে নিয়ে যায়।

এ সময় প্রকৃতির ডাকে শুভঙ্কর জঙ্গলের মধ্যে প্রবেশ করলে সাইফুল পেছন দিক থেকে লাঠি দিয়ে শুভঙ্করের মাথায় আঘাত করে। আঘাতে শুভঙ্কর পড়ে গেলে সাইফুল তার সঙ্গে থাকা রুমাল দিয়ে শুভঙ্করের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে।

এরপর শুভঙ্করের কোমরে থাকা বেল্ট ধরে টেনে নিয়ে গোলাবাড়ির খালে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে সাইফুল।

এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং আসামী সাইফুলকে আদালতের নিকট প্রেরণ করা হবে।