রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৪৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

আয়েশার নিরাপত্তায় বাড়িতে পুলিশি পাহারা

ডেক্সরিপোর্ট:বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার পর তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকার নিরাপত্তায় বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্ত্রীসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের চার সদস্যকে আয়েশার বাবার বাড়িতে মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

আয়েশা ও তার স্বজনদের নিরাপত্তায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো.কামাল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের একটি টিম আয়েশার ও তার স্বজনদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। সকাল হওয়ার পর সেই টিমটি চলে যায় এবং আমিসহ তিন অস্ত্রধারী কনস্টেবল আয়েশা ও তার স্বজনদের নিরাপত্তায় এই বাড়িতে আছি।