রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:২৭
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ঠাকুরগাঁওয়ে দুদিন ব্যাপি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ’সুস্বাস্থেই সুবিচার,মাদক মুক্তির অঙ্গীকার’ কে সামনে রেখে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মাদক বিরোধী ক্রিকেট ম্যাচ সহ নানা কর্মসুচির মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে দুইদিনব্যাপী মাদক দ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়।

গত বুধবার জেলা পশাসক চত্বরে দিবসটির উদ্বোধন,র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রথমদিন শেষ হয়। জেলা স্কুল বড়মাঠে সারাদিনব্যাপী র্কসুচির মধ্যে সরকারী কর্মকতার্দের মাঝে মাদক বিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জেলার সরকারী কর্মকর্তা বৃন্দ। উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম। ক্রিকেট ম্যাচ ছাড়াও যুবক-শিশুদের বিভিন্ন ইভেন্টে দৌড় প্রতিযোগিতা, মাদক বিরোধী চিত্রাঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় আলোচনা,পুরষ্কার বিতরন,সম্মাননা প্রদান এবং মাদকবিরোধী ঠাকুরগাঁও ও দিনাজপুর উদীচীর পরিবেশনায় সাংস্ক্রিতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন, জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম,অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শিলাব্রত কর্মকার,রাণীশংকৈর ইউএনও মৌসুমী অাফরিদা ,সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন সহকারী পরিচালক প্রমূখ।