রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

রিফাত হত্যা: সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

ডেক্সরিপোর্ট:বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য দেশের সকল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার থেকে এই সতর্কতা জারি করে পুলিশ ও বিজিবি।

বেনাপোল আন্তর্জাতিক পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আবুল বাশার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চেকপোস্ট এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতার সঙ্গে প্রতিটি পাসপোর্ট যাত্রীর পাসপোর্ট মেশিনে পরীক্ষা করা হচ্ছে। ফলে রিফাত হত্যার আসামিদের হিলি চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

ওসি আরও জানান, পাসপোর্টধারী যাত্রীদের ছবি, নাম-ঠিকানা তথ্যপ্রযুক্তির মাধ্যমে যাচাই-বাছাই করে বাংলাদেশ-ভারতে গমনাগমনের ক্লিয়ারেন্স দেয়া হচ্ছে। সেই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সিসি ক্যামেরার মাধ্যমেও সীমান্তে চলাচলকারী লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্ধ্যার পরপরই যাতে কেউ সীমান্তে না যায় সেজন্য সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে বিজিবির টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে।