শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আটককৃত কর্ণফুলি-১৩ লঞ্চের বাবুর্চি জেল হাজতে

আরিফ হোসেন, তজুমদ্দিন প্রতিনিধি  অবশেষে কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় কর্ণফুলি-১৩ লঞ্চের বাবুর্চির বিরুদ্ধে তজুমদ্দিন থানার মামলা দায়ের হয়েছে। যৌন হয়রানির শিকার কিশোরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে আসামীকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।

মামলার এজহার সুত্রে জানা যায়, গত শনিবার তজুমদ্দিন স্লুইজঘাট থেকে কাজের সন্ধানে ঢাকা যাওয়ার জন্য কর্ণফুলি-১৩ লঞ্চে উঠে পায়ের ময়লা ধোয়ার জন্য লঞ্চের পিছনে টিউবওয়েলে পা ধুয়ে টয়লেটের সামনে দাঁড়ালে লঞ্চের বাবুর্চি হোসেন ওরফে গিয়াস উদ্দিন ২শত টাকার বিনিময়ে তার সাথে কেবিনে রাত্রি যাপনের কু-প্রস্তাব দেয় এবং আমি কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী গিয়াস আমার হাত ধরে কেবিনে যেতে টানা হেচড়া করেন।

ইজ্জত বাঁচাতে আমি তজুমদ্দিন চৌমুহনী সংলগ্ন মেঘনা নদীতে ঝাঁপ দেই। পরে জেলেরা আমাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এঘটনার ৩দিন পর যৌন হয়রানির শিকার কিশোরী বাদী হয়ে কর্ণফুলি ১৩ লঞ্চের বাবুর্চি ও ভোলার চর শিফলী খেয়াঘাট ১নং ওয়ার্ড এলাকার মোঃ তাজল মাঝির ছেলে মোঃ হোসেন ওরফে গিয়াসউদ্দিনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ০১। পরে পুলিশ আসামীকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, যৌন হয়রানির শিকার কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আসামীকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।