শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গৌরনদী গুচ্ছগ্রামে হাঁস বিতরণ

গৌরনদী প্রতিনিধি  হাঁস পালনের মাধ্যমে আবাসন প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা আবাসন প্রকল্পে (গুচ্ছ গ্রামে) হাঁস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে ৫০টি হাঁস বিতরণ করা হয়।বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে হাঁস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ , বন কর্মকর্তা সাব্বির রহমান। একইদিন গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে সাবান ও মাক্স বিতরণ করা হয়।